সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৮

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত বলাকা ভবনের পাশে মো. রনি (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শান্ত বলেন, নির্মাণাধীন ১০
তলা ভবনের দ্বিতীয় তলায় রাবিশ পরিস্কার করা হচ্ছিল। ওই স্থানটি ভেজা ছিল। ভবনটির নেট দিয়ে ঘেরা ছিল। নেটের পাশ দিয়ে বৈদ্যুতিক সংযোগ ছিল। রাবিশ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার ওসি জনাব, শফিকুল গনি সাবু বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন শ্রমিক মারা গেছেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় মো. কাদের ব্যাপারি (২৩) নামে আর এক শ্রমিক সামান্য আহত হয়েছেন। তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ‌