শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৯৩ পিস ইয়াবাসহ ফরিদপুরের ভাঙ্গায় সম্রাট মৃধা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার হওয়া ওই মাদক কারবারিকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সম্রাট ফরিদপুরের সদরপুর উপজেলার খালাসীকান্দা এলাকার আজিজ মৃধার ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) জনাব, মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯৩ পিস ইয়াবাসহ সম্রাট মৃধাকে গ্রেফতার করা হয়।
সম্রাটের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে শুক্রবার ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।