বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৫

পরীক্ষামূলক ট্রেন যাচ্ছে পদ্মা সেতু হয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকার কমলাপুর থেকে সাত বগির বিশেষ একটি ট্রেন ৮২ কিলোমিটার নবনির্মিত রেলপথ পাড়ি দিবে।
ঈশ্বরদী থেকে গতকাল বুধবার রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৮টি কোচ ও ১টি ইঞ্জিন নিয়ে গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে অবস্থান করছে ট্রেনটি।
রেলমন্ত্রীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে চড়ে আজ ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা যাবেন।
প্রকল্পের ৩১ আগস্ট পর্যন্ত অগ্রগতির তথ্য বলছে, পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮২ শতাংশ। এর মধ্যে মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি হয়েছে ৯৬.৫০ শতাংশ। ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি হয়েছে ৮০.৫০ ভাগ।