শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭

নিরাপত্তাকর্মীর মৃত্যু ট্রেনে কাটা পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে গাইবান্ধায় আব্দুল হাই (৬৫) নিহত হয়েছেন। তিনি পৌরসভার নিরাপত্তাকর্মী ছিলেন। আব্দুল হাই পূর্বগোপালপুর এলাকার মেহের আলী হাজির ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের ফুলবাড়ি লেভেলক্রোসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে আব্দুল হাই ফুলবাড়ি লেভেলক্রোসিং পার হচ্ছিলেন।
সেখানে কোনো গেটম্যান থাকেনা। এ সময় শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেন তারা।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জনাব, আব্দুল মতিন জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুল হাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।