ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এলপি গ্যাস সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম রাখায় গাজীপুরের কালিয়াকৈরে দুই ডিলারকে জরিমানা করা হয়েছে।
রোববার উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চন্দ্রা ও মৌচাক বাজারের দুই ডিলারকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও জনাব, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, চন্দ্রা এলাকার এক ডিলার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিলেন। তারা প্রতি সিলিন্ডারের দাম রাখছিল ১ হাজার ৪০০ টাকা করে। এ জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মৌচাকের এক ডিলার মালিক এলপি গ্যাস বিক্রির নিবন্ধন দেখাতে পারেননি। সেখানেও বেশি দাম রাখা হতো। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।