শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭

বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বিল থেকে গাজীপুরের কালীগঞ্জে এক বৃদ্ধের অর্ধগলিত উলঙ্গ লাশ উদ্ধার করেছেন পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রাম-সংলগ্ন দতির বিল থেকে বিকৃত ওই লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, ফায়েজুর রহমান জানান, কালীগঞ্জের ওই বিলে মাছ শিকার করতে গিয়ে কয়েক ব্যক্তি পানিতে অর্ধ গলিত এক ব্যক্তির উলঙ্গ লাশ ভাসতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।