ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধুকে (৩৫) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বরিশালের গৌরনদীতে। এরমধ্যে মামলার প্রধান আসামি আরিফ দেওয়ানকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে এজাহারভূক্ত দুই নাম্বার আসামি আশিক গোমস্তাকে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. আফজাল হোসেন বলেন, গণধর্ষণের ঘটনায় উজিরপুর উপজেলার মশাং গ্রামের ভিকটিম ওই নারী বাদি হয়ে অভিযুক্ত চারজনকে আসামি করে শুক্রবার বিকেলে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিরা হলো-উপজেলার তাঁরাকুপি গ্রামের আরিফ দেওয়ান (৩৫), আশিক গোমস্তা (৪০)সহ আরো অজ্ঞাত পরিচয়ের দুইজন।
এ বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।