সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

এক শিশুর মৃত্যু পুকুরের পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাসেল হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রাসেল উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকার কানা বাবুর ছেলে। গতকাল শুক্রবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়িতে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু রাসেল।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরের কাছে গেলে রাসেলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেন নি।