শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীরা নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দু’জন।
বৃহস্পতিবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ বালুয়ার দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি (৩৫) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে নওরীন।
দুর্ঘটনায় আহতরা হলেন সোহেল ফরাজির স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওশীন (১১)।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: মিজানুর রহমান জানান, সোহেল ফরাজী তার পরিবার নিয়ে মোটরসাইকেল যাওয়ার সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল ফরাজী ও তার মেয়ে নওরীন আক্তারকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত মা ও মেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় ট্রাক চালক শাহজাহান সরদারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।