বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৭

বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বইছে মৃদু তাপ প্রবাহ দেশের ২২ জেলার ওপর দিয়ে। এ অবস্থায় সব বিভাগে কম-বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহওয়ার বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে।
পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এদিকে পরবর্তী ৩ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।