শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে মঙ্গলবার (২৯ আগস্ট) বরিশাল জেলার গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হিরা মাঝি কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির ছেলে। সে (হিরা) পুলিশের তালিকাভূক্ত দক্ষিণাঞ্চলের মাদকের ব্যবসায়ী।
মামলার বাদী গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সহিদুল ইসলাম বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে থানার ওসি জনাব, মো. আফজাল হোসেনের নির্দেশনায় কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় হিরা মাঝিকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”