শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক ধর্ষণ মামলায় নওগাঁয় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দুই আসামিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জনাব, মেহেদী হাসান তালুকদার এ রায় দেন ।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা কাজল মালি এবং পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের ওসমানের ছেলে হ্যাপি। রায়ের সময় কাজল মালি উপস্থিত থাকলেও হ্যাপি না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।