শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৫

সড়কের বেহাল দশা ফরিদপুর নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা- চাঁদহাট সড়কের পৌর এলাকার। এ সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গায় পিচ উঠে মূল সড়কের চেয়ে অনেক নিচু হয়ে গেছে।
প্রায়ই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত তিন বছর ধরে জন গুরুত্বপূর্ণ নগরকান্দা – চাঁদহাট সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন নগরকান্দা ও পাশ্ববর্তী উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে।
বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে ৪-৫ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচলে সড়কটি ঝুকিপূর্ণ।
এ বিষয় পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন সড়কটি পৌরসভা থেকে এলজিইডিতে দিয়েছি খুব শ্রীঘ্রই কাজ শুরু হবে।
উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন বলেন আমরা রাস্তার কাজের জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠিয়েছি অনুমোদন পেলেই কাজ শুরু করব।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”