শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

স্কুলছাত্রী অপহরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়ন সদর থেকে অপহরণ করা হয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে সোমবার রাত ১০টার দিকে ঘরের বাইরে বের হলে তাকে অপহরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এলাকার চিহ্নিত বখাটের কুপ্রস্তাব প্রত্যাখ্যান ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
স্কুলছাত্রীর বাবা জানান, থানায় অভিযোগ করেছি। আমার মেয়েকে দ্রুত উদ্ধারের জোর দাবি জানাই ধামরাই থানা পুলিশের কাছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, হারুন অর রশিদ বলেন, যত দ্রুত সম্ভব অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হবে।
সেই সঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতার করা হবে।