শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে, বলেছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জনাব, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নির্বাচনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা এ বাহিনীর আছে।
শতবর্ষের পুরানো প্রতিষ্ঠান পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এই দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে প্রশিক্ষণ রয়েছে, ২ লাখ ১২ হাজার লোকবল রয়েছে, লজিস্টিক রয়েছে, আইনগতভাবে কি করা প্রয়োজন, আমার সীমাবদ্ধতা কি সেই সম্পর্কে সকল সদস্যকে ব্রিফ করা আছে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব আমরা আমাদের সকল সক্ষমতা দিয়ে পালন করবো।
রবিবার (২৭ আগস্ট) বরিশাল জেলা পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
পুলিশ প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে যে কোনো ধরনের নাশকতা ও আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সক্ষমতা আছে, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাতে চায়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।