শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৬

মা ও মেয়ের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম খাতুন (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।
স্থানীয়দের বরাত দিয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আবু আজিফ জানান, সকালে পানি আনতে গিয়ে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।