শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২১

অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদী থেকে টাঙ্গাইলের গোপালপুরে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামের বৈরাণ নদীতে মরদেহটি পাওয়া যায়।
জানা যায়, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। লাল শার্ট ও প্যান্ট পড়া লাশের বিভিন্ন অংশ ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখে রক্ত লেগে চেহারা বিবর্ণ রূপ নিয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পরিচয় খোঁজ করা হয়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোশারফ হোসেন জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।