ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেয়ারা পাড়তে গিয়ে পুকুরের পানিতে পড়ে গাইবান্ধার পলাশবাড়ীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায় ,দুপুর থেকে এই দুই শিশু পুকুরের পারে গাছে ওঠে। তারা গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে রুম্পা (৭) ও রাফিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রুম্পা ওই গ্রামের সুলতান মিয়া ও রাফিয়া একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে মসজিদে তখন জুম্মার নামাজ চলছিল। এ সময় ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পারের একটি পেয়ারা গাছে ওঠে। এক পর্যায়ে গাছের ডাল ভেঙে শিশু দুটি পুকুরে পরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার পর পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।