শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুল মতিন তালুকদার (৯৮) নামের ভিক্ষুকের চাঁদপুর শহরে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ চক্রের ৪ কিশোরী সদস্যকে আটক এবং নগদ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করেছেন।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোঃ শেখ মুহসীন আলম।
এসআই মোঃ নাজিম উদ্দিন জানান, বৃদ্ধ ভিক্ষুকের টাকা নেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী কিশোরীরা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে গেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শেখ মুহসীন আলম জানায়, বৃদ্ধ ভিক্ষুকের বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ৪ জন ছিনতাইকারী কিশোরীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।