ডেইলি ক্রাইম বার্তা : স্বেচ্ছাসেবী সংগঠন “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ফরিদপুর নগরকান্দা উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে।
২২ আগষ্ট (মঙ্গলবার) সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে ১৮ সদস্য বিশিষ্ট কমিটিকে ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে মাইটিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনিকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
এছাড়া সহকারী উপদেষ্টা হয়েছেন কল্লোল ইসলাম, সভাপতিঃ নিয়াজুল চৌধুরী, সহ-সভাপতিঃ সোহেল সরদার, সাধারণ সম্পাদকঃ ইয়ামিন হাসান রাতুল, যুগ্ন সাধারণ সম্পাদকঃ বশির মিয়া, সাংগঠনিক সম্পাদকঃ মিজবাহ কাজী, প্রচার ও আইটি সম্পাদকঃ রুমান শরিফ, সহ-প্রচার ও আইটি সম্পাদকঃ তামান্না আক্তার, কোষাধ্যক্ষঃ মমি রহমান সেতু, দপ্তর সম্পাদকঃ নাইম ইসলাম নিরব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ সুমন মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদকঃ রানা ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদকঃ সৌরভ সরকার, ক্রীড়া সম্পাদকঃ আকাশ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদকঃ পপি মালো, উন্নয়ন সম্পাদকঃ মিয়াদ মৃধা ও সমাজসেবা-বিষয়ক সম্পাদক হচ্ছেন আশিক হোসেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে শত শত মানুষের রক্তদান সহ বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ” ফরিদপুরের নয়টি উপজেলায় তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে নয়টি উপজেলার এক ঝাঁক কর্মঠ স্বেচ্ছাসেবী দ্বারা সংগঠনটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ব্যাগ রক্তের ব্যবস্থা হয় এই সংগঠনের মাধ্যমে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”