ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জার্মান প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবি করায় ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ।
রোববার ঢাকা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে গ্রেফতার হওয়া ওই অভিযুক্তের নাম মোস্তফা কামাল (৩৮)।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জানান, এ ঘটনায় থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে। পরে ঘটনার তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়। চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।