শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

জোড়া খুনে তিন জনের মৃত্যুদন্ড।

ডেইলি ক্রাইম বার্তা : চার বছর আগে ফরিদপুরের নগরকান্দায় চাচা রওশন আলী ও ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২০ আগস্ট) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জনাবা, জেসমিন আরা এ রায় ঘোষণা করেন।
এ মামলার চার্জশিটভুক্ত জীবিত ১৫ আসামির মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ছয়জনকে খালাসও দিয়েছেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ ওরফে হৃদয়, কাইয়ুম মিয়া ও এনামুল হাসান মিয়া। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন- পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া, এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”