ডেইলি ক্রাইম বার্তা : ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে বরিশালে আটক করেছে মেট্রোপলিটনের পুলিশ বিমান বন্দর থানার রহমতপুর বিমান বন্দরের মোড়ে। এ অভিযান চালিয়ে তাদের কাজ থেকে ৩শত পিস ইয়াবা জব্দ করা হয় এবং ২ জনকে পুলিশ আটক করেছে গত শনিবার রাতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত দুই জন হলো, সরোয়ার সিকদার (৩০) ও রাজিব হাওলাদার (৪২)। রবিবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর থানার একটি বিশেষ দল শনিবার রাতে রহমতপুরে বিমান বন্দর মোড়ে অভিযান চালিয়ে সরোয়ার ও রাজিবকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করেন তারা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”