শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪১

ভ্যান উল্টে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোভ্যান উল্টে গাইবান্ধায় ইয়ারন বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারন বেগম বারোবলদিয়া গ্রামের আইজল মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ।
স্থানীয়রা জানান, এদিন দুপুরের পর তিনি তার স্বামীর সাথে শ্রীপুর ইউনিয়নে বয়স্ক ভাতার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে চৌরাস্তা মোড়ে এলে অটোভ্যানের সামনে হঠাৎ একটি ছাগল দৌড়ে আসে। এ সময় অটোভ্যানটির সাথে ছাগলের ধাক্কা লাগলে ভ্যানটি উল্টে তিনি গুরুতর আহত হন। সে সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামীসহ অটোভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।