বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৭

বৃষ্টির পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী তিন দিনে (৭২ ঘণ্টায়) বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
বুধবার (১৬ আগস্ট) রাজশাহীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামের কুতুবদিয়ায় সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অব্স্থা থেকে জানা গেছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হারিয়ানা, হিমাচল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।