ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পোশাক কারখানার টেক্সটাইলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায়।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে নগরীর বাহির সিগন্যাল এলাকায় একটি পোশাক কারখানার টেক্সটাইলে এই ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: বাহার উদ্দিন জানান, টেক্সটাইলের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।