শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৯

এক ব্যক্তি বাসের ধাক্কায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ঢালে জহুর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান জানান, রাত আনুমানিক ৯টার দিকে হানিফ ফ্লাইওভার থেকে গোলাপবাগের দিকে ঢালে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢালে দাঁড়িয়ে থাকা পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তখন তার নাম জহুর আলী জানিয়েছিলেন। এ ঘটনায় গাড়ি ফেলে চালক পালিয়ে যান। গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।