ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযানে নেমেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে। আজ সোমবার ভোরের দিকে পুরান ঢাকার কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র্যাব- ১০ এর ভ্রাম্যমাণ আদালত। কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান চলবে।
গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এর আগে ১২ আগস্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে র্যাব। সেখানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
বাজার নিয়ন্ত্রণে না আসায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া র্যাবের এডিশনাল এসপি জনাব, সাইফুর রহমান।