শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০

বেহাল দশা ফরিদপুর নগরকান্দার পৌরসভার সড়ক।

ডেইলি ক্রাইম বার্তা : বেহাল দশা ফরিদপুর নগরকান্দার পৌরসভার সড়ক। পৌর এলাকার সড়কের দৃশ্য দেখলেই বোঝা যায় পথচারী ও পৌরবাসীর কতটা দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। এ এলাকার মানুষের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। ভোগান্তি ও দুর্ভোগের সড়কটি হলো নগরকান্দা কুমারনদী বেইলি ব্রীজের নিকট থেকে বাজারে ঢোকার ব্যস্ততম সড়ক। তাছাড়া সেই সড়কের বেহাল অবস্থার পাশাপাশি সড়কের কালভার্টের স্লাব ভেঙে পড়েছে এবং স্লাব ভেঙে পড়ার কারণে যে কোন সময় ঘটতে পারে সড়কে মারাত্মক দুর্ঘটনা।
তবে এ এলাকার মেয়র জনাব, নিমাই চন্দ্র সরকার বলেন খুব শীঘ্রই এ সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
যানবাহন চালক, পথচারী ও পৌরবাসী অনেকেই শীঘ্রই এই বেহাল সড়কের সমাধান চান।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”