শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৯

গাঁজাসহ বরিশালের গৌরনদীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা : তিন কেজি গাঁজাসহ বরিশালের গৌরনদীতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব,
মোঃ আফজাল হোসেন মামলার বরাদ দিয়ে জানান মাদকদ্রব্য বিক্রির গোপন সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কালাম হোসেনের নেতৃত্বে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রামের অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ওই গ্রামের মৃতঃ সফেজ উদ্দিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী জাকির সরদারকে তিন কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১২ আগষ্ট বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। এঘটনায় গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে ১২ আগষ্ট রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আফজাল হোসেন আরো বলেন, জাকির এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাকে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ও মামলা দায়ের করা হয়েছে এবং এ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”