শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৯

জরিমানা আদায় ডিম ব্যবসায়ীদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে ঢাকা রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকালে এক অভিযানে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, আব্দুল জব্বার মন্ডল।
ক্রয় রশিদ ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না টানানোয় আর এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জনাব, আবদুল জব্বার মন্ডল বলেন, আমরা কিছু প্রতিষ্ঠানে অনিয়ম পেয়েছি, ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।