ডেইলি ক্রাইম বার্তা : কাসেমাবাদ কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার ও আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।
গৌরনদী থানাধীন কাশেমাবাদ এলাকার কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রসার মূল ভবনের ২য় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব হইতে ০৯টি ল্যাপটপ চুরির ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ জনাব, আবু সাঈদ মোঃ কামেল বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা রুজু হয়। পুলিশ সুপার বরিশালের সার্বিক দিক নির্দেশনায় তাৎক্ষনিক ভাবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এস আই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গৌরনদী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৮/২০৩ তারিখ গৌরনদী থানার কাশেমাবাদ এলাকা হইতে আসামী সিয়াম আহম্মেদ (২০) কে গ্রেফতার করে তার নিকট হইতে ০৬ টি HP ল্যাপটপ এবং গৌরনদী থানাধীন দক্ষিন বিজয়পুর এলাকা হতে আসামী রেজাউল শরীফ (২৮) এবং পার্থ রায় (২৩) কে গ্রেফতার করে তাদের নিকট হতে ০৬/০৮/২০২৩ তারিখ ০৩ টি HP ল্যাপটপ উদ্ধার করা হয়। আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে মর্মে জানা যায় এবং মামলার তদন্ত চলমান রয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের জানান বরিশাল পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”