শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০১

একজন গ্রেপ্তার ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ টঙ্গী থেকে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শাকের আহমদ শাকিল (৩০) কক্সবাজারের টেকনাফ থানার তেলিপাড়া এলাকার হ্নীলা গ্রামের মৃত হাসান সওদাগরের ছেলে।
শনিবার (৫ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১২টায় টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘিতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কম্পানির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি জনাব, আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।