সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৮

রোগীদের মাঝে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ ফরিদপুর নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : সমাজসেবা অধিদপ্তরাধীন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্টকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসিমিয়া আক্রান্ত ১৪ জন রোগীকে জনপ্রতি ৫০,০০০/= টাকার চেক প্রদান করা হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ ফজলে বারী নুমান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে চেক বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া। চেক বিতরনী অনুষ্ঠানে রোগীদের হাতে চেক তুলেদেন এমপি জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”