শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০০

বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে ইস্তেহার আলী নামের পাঁচ বছরের এক শিশুর রাজশাহীর বাঘায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বাজিতপুর গ্রামের রেজাউলের ছেলে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মেম্বর আলা উদ্দীন জানান, বিকেলে সাড়ে ৫টায় বাড়ির পাশে মুরগির খামারে ডিম আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয় শিশুটি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।