শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১

প্রাণ গেল নদীতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামে। আজ বুধবার বেলা ৩ টায় বংশাই নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের ছানোয়ার হোসেনের শিশুপুত্র তৌকির হোসেন (৫), ফিরোজ্জামানের শিশুকন্যা লিয়ানা (৫) ও আনোয়ার হোসেনে কন্যা মারিয়া (৪) বাড়ির কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী বংশাই নদীতে গোসল করতে যায়। তৌকির ও লিয়ানা নদীতে ডুব দিয়ে আর উঠে না আসায় অন্য শিশু মারিয়া দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীতে জাগ দেওয়া পাটের নিচে তাদের খুঁজে পাওয়া যায়। এ সময় শিশু দুটিকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় যদুনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।