মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২০

২৪ লাখ টাকার চেক বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা : জরুরী রক্ষণাবেক্ষণ প্রকল্পের (এলজিএস) আওতায় নেত্রকোনার কেন্দুয়ায় ২০ জন মহিলা কর্মী ও ১ জন সুপার ভাইজাদের মাঝে প্রায় ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) কেন্দুয়া উপজেলা প্রকৌশলী উদ্যোগে পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য জনাব, অসীম কুমার উকিল।
কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো.মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূৃঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা প্রমূখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”