শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩০

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে তোফায়েল হোসেন (১২) ও সেবা খাতুন (৪) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
তোফায়েল ও সেবা সোনাইগাছি গ্রামের ছকিমুদ্দীনের সন্তান। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল আলম ওরফে সোহেল বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মৃত শিশুদের সুরতহাল প্রতিবেদন তৈরি হলে থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।