শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৮

পুলিশের উদ্যোগে সচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মডেল থানা পুলিশের উদ্যোগে নেত্রকোনায় মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,কিশোর অপরাধ,সাইবার ক্রাইম,নারী নির্যাতন,ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনু‌ষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন, জেলা পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ।
প্রধান অ‌তি‌থির বক্তব্যে পুলিশ সুপার জনাব, ফয়েজ আহমেদ বলেন, মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু এসব কর্মকান্ড একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি মাদক,সন্ত্রাস,জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে মতামত ব্যাক্ত করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক,উপজেলা নির্বাহী অফিসার জনাবা, মাহমুদা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, শাহ শিবলী সাদিক,নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস,এম,মহসীন আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা র্মোঃ আইনূল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান তুহিন আক্তার,ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,মৌগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনী,ঠাকুরাকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আহম্মদ তালুকদার,সাধারণ সম্পাদক মোঃ মাসুম হাসান জামাল,বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান জিয়া প্রমূখ।