বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৭

অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে এক মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে নেত্রকোনার কেন্দুয়ায় পৌরসভার মেইন বাজারে। যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
বুধবার (১২ জুলাই) ভোররাতে পৌরসভার মাছুয়া বাজারের (ডাইল পট্টি) সবচেয়ে বড় মেসার্স শোভা স্টোর নামক মুদির দোকানে এঅগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানটির স্বত্বাধিকারী শ্রী তাপস পোদ্দার।
পাশ্ববর্তী ব্যবসায়ী বরাতে জানা যায়, এই মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দোকানসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, আসবাবপত্র ও মালামালসহ আনুমানিক ৫০-৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করব তাছাড়া ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।