রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৩

অটোরিকশা চালকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সিংগাবরনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার অটোরিকশার ব্যাটারিতে চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার তদন্তকারী অফিসার শ্রীবরদী থানার এসআই আক্তার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।