ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। আমদানি বৃদ্ধি পাওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষেরা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বৃদ্ধি পেয়েছে, দাম আরো কমে আসবে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে হিলি বাজার থেকে জানা যায়, পাইকারি বাজারে ইন্দো জাতের পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে ২৭ থেকে ২৮ টাকা দরে। এ ছাড়া নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।