সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : উপজেলা প্রশাসনের নেত্রকোনার মদনে সড়ক পরিবহন আইন প্রতিপালন,যত্রতত্র পার্কিং,বেআইনি টোল আদায় এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ০৫-০৭-২৩ তারিখে।
সেমিনারে বাস মালিক সমিতির সভাপতি-
সেক্রেটারিসহ অন্যান্য সদস্যগণ ও বাস চালকগণ, অটো/সিএনজি সমিতির সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য সদস্যগণ ও চালকগণ অংশগ্রহণ করেন।
সভায় সংশ্লিষ্ট সকলকে অতিরিক্ত ভাড়া আদায় যত্রতত্র পার্কিং ও বেআইনি টোল আদায় বন্ধে সতর্ক করা হয় সেমিনারে এ সংক্রান্ত আইন ও বিধি বিধানের উপর পিপিটি উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি), মদন উপজেলা, নেত্রকোণা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মদন পৌরসভার মেয়র, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি,উপজেলা কৃষি কর্মকর্তা, মদন থানার উপপরিদর্শকসহ সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ।
জনস্বার্থ রক্ষায় বদ্ধপরিকর মদন উপজেলা প্রশাসন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”