রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৪

আগুনে পুড়ল দোকান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে হবিগঞ্জের মাধবপুরে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার মনতলা বাজারের কলেজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয় জনতা ও মধবপুর থানা পুলিশের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাধবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মন্তোষ কুমার মল্লিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করছি লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত করে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।