রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৩

বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে চরম দুর্ভোগ নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : একাধিক রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে জনসাধারনের চলাচল ব্যাহত হচ্ছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভায়।
নগরকান্দা থানার সামনে থেকে মধ্য জগদিয়া পাকা রাস্তা পর্যন্ত সড়কের বিভিন্ন স্হানে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় জনসাধারনের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এছাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের দুটি সড়ক দীর্ঘ তিন বছর ধরে বৃষ্টি মৌসুম এলেই পানিতে তলিয়ে যায়। এভাবেই দীর্ঘ তিন বছর ধরে স্হানীয়রা পানির মধ্য দিয়ে যাতায়াত করছে। স্হানীয়দের বক্তব্য মতে এখানে প্রায় ৩০ টি পরিবার বসবাস করে। এই সকল পরিবারের লোকজন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সহ বিভিন্ন স্হানে যাতায়াত করে এই দুটি সড়ক দিয়ে। এছাড়া পাশেই শিক্ষা প্রতিষ্ঠান মদিনা তুলউলুম মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীরা অনেকেই এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। ভুক্তভোগী পৌরবাসী জানান, পৌর সভার সকল প্রকার কর,ভ্যাট,ট্যাক্স দিয়েও পৌর সভার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। এছাড়া আমরা আমাদের সমস্যার কথা এই ২নং ওয়ার্ডের কাউন্সিলরকে অবগত করেছি।
এ বিষয়ে কাউন্সিলর বলেন, আমি মেয়র মহোদয় কে এই সমস্যার কথা জানিয়েছি তিনি সমস্যার সমাধান করবে বলেও আশ্বাস দিয়েছেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”