রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৩

অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিদগ্ধ হয়ে রাজশাহীর বাগমারায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে এবং তার দুই ছেলে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার আনুমানিক রাত আড়াইটার দিকে উপজেলার মাদারীগঞ্জ বাজারের একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত স্কুলশিক্ষকের নাম ফরিদা ইয়াসমিন (৪৫)। তিনি মাদারীগঞ্জ বাজারের এজাজুল বাশার স্বপনের স্ত্রী।
গুরুতর অগ্নিদগ্ধ দুই ভাই ডা. রাশিদুল বাশার ও শফিউল বাশারকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি জনাব, আমিনুল ইসলাম জানান, মাদারীগঞ্জ বাজারের যে তিনতলা ভবনে অগ্নিকাণ্ড হয়েছে সেটি ছিল আশা নামে একটি সিনেমা হল।
বাগমারা থানার ওসি দমকলের সূত্র উল্লেখ করে বলেন, নিচ তলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিনেমা হলটি ভেঙে ভবনের যে অবকাঠামো করা হয়েছিল তাতে হয়তো ক্রটি ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দলকল বাহিনী ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ করছেন। এই বিষয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে।