রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৬

দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে কুড়িগ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার উলিপুরের হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, দু’দিন আগে উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ারঘাট গ্রামে মামা মশিউর রহমানের বাড়ি বেড়াতে আসে শিশু রোকাইয়া খাতুন (৮)। বিকেলে বাড়ির সামনে মামাতো ভাই বেলাল মিয়ার (৭) সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে বাড়ির পাশের বামনি নদীতে গোসল করতে নামে তারা। এ সময় দু’জনই ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
বেলাল ও রোকাইয়া সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাইবোন। বেলাল ওই এলাকার মশিউর রহমানের ছেলে এবং রোকাইয়া রংপুর জেলার তারাগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।