রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৬

দুর্গ ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্গ ফাউন্ডেশন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার। যার নাম এখন উপজেলার হতদরিদ্র মানুষের খুবই পরিচিত ও ভালোবাসার।
উপজেলার এই সংগঠনটি সব সময় সময় উপযোগী কার্যক্রম গ্রহন করে থাকে।
যেমন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, শীতে কম্বল বিতরন,অসহায় রুগীদের আর্থিক সহায়তা থেকে শুরু করে মহৎ কাজ রক্তদান পর্যন্ত তাদের বিস্তার।
তেমনি, ঈদুল আযহা উপলক্ষ্যে উপজেলার এই সংগঠনটি উপজেলা জুড়ে ঈদ উপহার বিতরন করছে।
মানবতার দুর্গ ফাউন্ডেশন উপজেলার বেশ কয়েকটি গ্রামে নিজেরা উপস্থিত থেকে হত দরিদ্রদের হাতে এই উপহার তুলে দিচ্ছেন।
উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আশিকুর রহমান, কোষাধক্ষ্য খন্দকার মাহফুজ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক, এন এইচ খোকন আহমেদ,
সহ-সভাপতি আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম শেখ শুভ, সদস্য মো: আকাশ মিয়াসহ আরো অনেকে।
সব মিলিয়ে বর্তমানে প্রশংসায় পঞ্চমুখ নেত্রকোনা জেলার কলমাকান্দার এই জনপ্রিয় সংগঠনটি।