রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫

কৃষকের মাঝে বীজধান বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিটি ব্যাংকের সহায়তায় ও টিএমএসএস এর পরিচালনায় নেত্রকোনা মদন উপজেলায় ২৪ জুন শনিবার মদন উপজেলার প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষি অফিস হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহসান হাবীব, সঞ্চালনায় ছিলেন জেড এইচ মাহবুবুল আলম নেত্রকোনা জোন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ জনাব, মোঃ তাওহীদুর রহমান, টি এম এসএস এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, টিএমএসএস এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম মদন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ ঈশা খাঁ ও গণমাধ্যম কর্মী গন।
আলোচনা শেষে উপজেলার ৩৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি করে রোপা আমন-৪৯ বীজ ধান বিতরণ করা হয়।