সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৭

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র, বিট পুলিশিং বাড়ি বাড়ি -নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট ও কনভেনশন হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক জনাব, মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম বার)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা জনাব, কাজী শফিকুল আলম (বিপিএম)।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ থানা আহবায়ক কমিউনিটি পুলিশিং ফোরাম মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ও প্রধান উপদেষ্টা কালীগঞ্জ থানা পুলিশিং ফোরাম উখিং মে, পৌর মেয়র ও কমিউনিটি পুলিশিং সদস্য এস এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফয়েজুর রহমান, কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।